সিলেটে লাঠি ভর দিয়ে ভোট দিলেন বৃদ্ধা আশেদা

বয়সের ভারে নিজে একা চলাফেরা করতে পারেন না। তার চলাচলের একমাত্র অবলম্বন হাতের লাঠি।

বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মনের জোর কমেনি সত্তোর বছর বয়সী এই বৃদ্ধার। লাঠি ভর করে সকাল সকাল একা এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নগরীর তাঁতিপাড়াস্থ এইডেড হাইস্কুলের ভোটকেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট দেয়ার পর আশেদা বলেন, ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে। এজন্যই সকালে এসে ভোট দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top