ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পেকুয়া জি এম সি ইনিস্টিউট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভোট দিতে পেরে আমি অনেক আনন্দিত। আমার এই অনুভূতি প্রকাশ করার মতো না। ইনশাআল্লাহ আমি আশাবাদী। এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।’
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ এই আসনে যতবার নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে বিজয়ী করেছেন। এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে; আমাকে বন্ধু মনে করে। আমার প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসা রয়েছে; তাদের প্রতিও আমার একই রকম ভালোবাসা রয়েছে।’




