নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক সেতু সংলগ্ন ডোবা থেকে তরুণীর বস্তাবন্দি স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে খোলার পর দেখা যায়, ভেতরে এক তরুণীর মরদেহ।
মরদেহের গলায় দড়ি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়। নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুর থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল।
পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান কালের কণ্ঠকে জানান, একটি বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
তিনি জানান, অজ্ঞাত লাশের প্রকৃত পরিচয় জানার জন্য পিবিআই, নৌ-পুলিশ, র্যাব সবাই তদন্ত করছে। পরিচয় নিশ্চিতের জন্যও চেষ্টা চলছে।





নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক সেতু সংলগ্ন ডোবা থেকে তরুণীর বস্তাবন্দি স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মানুষের জিবন এভাবে নিতে পারে
মনুষ্যত্বহীন মানুষের সংখ্যা বাড়ছে
প্রশাসনের যথাযথ ব্যবস্থা দেওয়া উচিত
কিবাভে মানুষ পারে এই সব কাজ করতে
আমাদের মনুষ্যত্বে পচন ধরেছে।
বাংলাদেশের মাটিতে বিচার নাই
মানুষ আর মানুষ নাই
কিবাভে মানুষ পারে এই সব কাজ করতে
খুবই খারাপ কাজ