বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

গাজীপুরের টঙ্গীর গুটিয়া বিলে বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে আল মেহেদি হৃদয় (১৫) নামের এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিঁখোজের ২৪ ঘন্টা পর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সোমবার বিকেলে টিকটক ভিডিও বানাতে বন্ধুদের সঙ্গে তুরাগ নদী সংলগ্ন গুটিয়ার বিলে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় হৃদয়।

আল মেহেদি হৃদয়

নিহত আল মেহেদি হৃদয় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেকের ছেলে। সে পরিবারের সঙ্গে স্থানীয় আউচপাড়া এলাকার আজগর আলী রোডের একটি বাড়িতে বাস করত।

পুলিশ জানায়, সোমবার বিকেলে চার বন্ধু নীরব (১৮), জুনায়েদ (১৫), ইব্রাহিম (১০) ও হৃদয় (১৫) মিলে তালের কোষা নৌকাযোগে গুটিয়ার বিলে যায়। সেখানে তারা টিকটক ভিডিও ধারণ করছিল।

একপর্যায়ে তিন বন্ধু পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যেতে থাকে। এ সময় নীরব ও জুনায়েদ কোনোরকমে নৌকায় উঠতে পারলেও হৃদয় পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নৌকায় থাকা ইব্রাহিম মোবাইলে পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে। ঘটনার পর থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে হৃদয়ের লাশ খুঁজে পায়।টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, সোমবার বিকেলে নিখোঁজের পর থেকে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও মঙ্গলবার বিকেলে হৃদয়ের লাশ উদ্ধার হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

7 thoughts on “বন্ধুদের সঙ্গে টিকটক ভিডিও করতে গিয়ে প্রাণ গেল কিশোরের”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top