সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেফতার ১৭

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনটি মাদক মামলায় পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাইয়ের আসামিরা রয়েছেন। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) ও অন্যান্য মামলায় আরও তিনজন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, অভিযানে হেরোইন, ইয়াবাসহ মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top