প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘ ২৯ বছর ধরে বিতর্ক চলছে। অভিনেতার মৃত্যুকে সাবেক স্ত্রী সামিরা হক আত্মহত্যা বলে দাবি করলেও পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ নায়কের মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রহস্যময় প্রশ্ন।
এ প্রসঙ্গে সময়ের বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন নায়কের মামা আলমগীর কুমকুম।সালমান শাহের মামা আলমগীর কুমকুমের দাবি, সালমান শাহের মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক। কারণ হিসেবে তিনি জানান, সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর পাননি তারা। আসুন আলমগীর কুমকুমের দেয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে একে জেনে নিই-
1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ।
তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ 29 বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়।
এ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক.





সাল। মানসসহ মারা যাওয়ায় মন ভেঙ্গে গেছে
স্বপ্নের নায়ক