পদ্মায় জাটকা সংরক্ষণ অভিযানে আটক এক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ-২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পদ্মা নদীর কলাবাগন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল ইসলাম ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা পদ্মা নদীর কলাবাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। এছাড়া ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশসহ ১ জেলেকে আটক করা হয়।

আটককৃত শাহ আলম শেখ (২০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হিরু শেখের ছেলে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত পদ্মায় অভিযান পারিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসাবে শাহ আলম শেখ নামে এক জেলেকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top