তিন ক্রিকেটারকে অবসর নিতে পরামর্শ দিলেন মোহাম্মদ ইউসুফ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ব্শিাল ব্যবধানে হারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সামাজিক মাধ্যমে দলের অভিজ্ঞ তিন ক্রিকেটারকে অবসরের পরামর্শ দিয়েছেন তিনি।

ইউসুফের অভিযোগের তীর বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানের দিকে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে গতকাল ভারতের বিপক্ষে ৬১ রানে হেরেছে পাকিস্তান।

এদিন তারকা ব্যাটসম্যান বাবর চার নম্বরে নেমে সাত বলে করেন পাঁচ রান। বাঁহাতি স্পিনার অক্ষয় প্যাটেলকে স্লগ খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হন তিনি। এই সংস্করণে বাবরের স্ট্রাইক রেট নিয়ে অনেক আগে থেকেই সমালোচনা চলছে।

এদিকে বাঁহাতি পেসার আফ্রিদি দুই ওভারে দেন ৩১ রান, উইকেট পান একটি, সেটিও ইনিংসের শেষ বলে। আর এক ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব। পরে ব্যাট হাতে করেন ১৫ বলে ১৪ রান।

সামাজিক মাধ্যম এক্স-এ ওই তিন জনকে অবসরের পরামর্শ দেন পাকিস্তানের হয়ে ওয়ানডেতে প্রায় ১০ হাজার ও টেস্টে সাড়ে সাত হাজার রান করা ইউসুফ।

তিনি বলেন, শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ, পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রয়োজন নতুন পারফরমারদের, দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় নয়।

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে একাদশ থেকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top