নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে তাকে আটক করা হয়। 

আটক বছির আহমেদ (৫০) উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত মিয়ানমার নাগরিক এবং আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি জানায়, শনিবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১.১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল বছির আহম্মেদকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

এর আগে, ২০ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এসময় পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করতে সক্ষম হয়।

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top