দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় আনন্দর‍্যালি

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌনর‍্যালি এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা ও পৌর গণঅধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। 

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলের নেতাকর্মীরা। পরে ইফতার মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা প্রতিমন্ত্রী নুরুল হক পটুয়াখালী জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top