বৃষ্টিতে বিলম্বিত পাকিস্তান-নিউজিল্যান্ডের সুপার এইট ম্যাচ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে বিলম্বিত হয়েছে। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা টস জিতে ব্যাটিং নেওয়ার ঘোষণা দেন। অপরদিকে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার।

তবে টসের পরপরই শুরু হওয়া টানা বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। মাঠের পুরো অংশ কাভারে ঢেকে দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসার আশঙ্কা রয়েছে।

সূচি অনুযায়ী, পাকিস্তান সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ওভার কাটা প্রক্রিয়া শুরু হওয়ার কথা। আর পাঁচ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব করতে হলে খেলা শুরু করতে হবে সর্বোচ্চ রাত ৯টা ৪৬ মিনিটের মধ্যে—যেটি নির্ধারিত কাট-অফ সময়।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও উসমান তারিক।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট (উইকেটকিপার), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, ইশ সোধি ও লকি ফার্গুসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top