পবিত্র রমজান উপলক্ষ্যে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সমাজের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়াতে প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ঝিনাইদহ পৌরসভার একটি ইটভাটা প্রাঙ্গণে প্রথম ধাপে প্রায় পাঁচহাজার পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল এবং এক প্যাকেট সেমাই বিতরণ করা হচ্ছে।
উপকারভোগীরা বলেন, রমজানের শুরুতেই এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এসব খাদ্যসামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল জানান, শুধু ঝিনাইদহ নয়, পর্যায়ক্রমে সারা দেশে প্রায় ৬০ হাজারের বেশি অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
গত ১৭ বছর ধরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।




