চাঁদপুরের কচুয়া বিতারা ইউনিয়নে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের লইয়া মেহের পাঁচধারা গ্রামের মৃত আ. মজিদের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও হাসানের ইয়াসিন (৩৭)।




