ইসলামাবাদভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) নির্বাহী পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ গুল আল-জাজিরাকে বলেছেন, ‘প্রবেশাধিকার বন্ধ করা এবং খানকে নির্জন কারাবাসে রাখার প্রাথমিক উদ্দেশ্য মনে হয়, তাঁকে একটি সমঝোতায় আসতে বাধ্য করা এবং ব্যাপক সরকারবিরোধী মনোভাবকে প্রশমিত করা।’
ইমরান খানের দল পিটিআইকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি আসন জিতেছিলেন।
কিন্তু পিটিআই অভিযোগ করেছিল যে, সরকার এবং সামরিক বাহিনী নির্বাচন কারচুপি করেছে, যাতে তারা আরও বেশি আসন না পায়। স্বাধীন পর্যবেক্ষকরাও ভোট গণনায় বেশ কয়েকটি অনিয়মের কথা বলেছিলেন।




প্রবেশাধিকার বন্ধ করা এবং খানকে নির্জন কারাবাসে রাখার প্রাথমিক উদ্দেশ্য