খাগড়াছড়িতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে জানাতে রাত ১২ টার আগে থেকেই খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি ইউনিট কমান্ড এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি সিভিল সার্জন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনিয়র নেতৃ বৃন্দ খাগড়াছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’কে ঘিরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।




