অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে গুনতে হলো জরিমানা

পবিত্র রমজানে প্রথম দিনে মোংলায় অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি করার অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পৌর শহরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ অভিযানের বলেন, রোজায় কলা, লেবু, বেগুনসহ বেশ কিছু সবজির সবজির চাহিদা বৃদ্ধি পায়। এ সুযোগে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছে। অভিযানে সত্যতা পেয়ে কলার আড়তসহ ৫ দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। 

ক্রেতাদের অভিযোগ, রোজার আগে কেজিতে ৩০ টাকা বিক্রি বেগুন এখন ৮০টাকায় বিক্রি হচ্ছে। সাতশো টাকা কেজির খেজুর বিক্রি হচ্ছে ১৩শ টাকায়। এছাড়াও সকল ফল, সবজি, মাছসহ মুদি পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েছে। বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top