খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন: জাহিদ হোসেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন।আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন।মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন।জাহিদ হোসেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।জাহিদ হোসেন বলেন, আজ যুক্তরাজ্য থেকে তাঁকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। তাঁরা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাঁকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।জাহিদ হোসেন বলেন, অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন।খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযমের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান জাহিদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দল কীভাবে আপনাদের ইনফরমেশন দেবে, সেটিও আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্যধারণের অনুরোধ জানিয়েছেন বলে উল্লেখ করেন জাহিদ হোসেন.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top