রাজশাহীতে পাড়ায় পাড়ায় সন্ত্রাসী ও মব কঠোর হস্তে দমন করা হবে। রাজশাহীকে আবারও অতীতের মতো গ্রীন ক্লিন ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সদর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শুক্রবার রাজশাহীর শাহ্ মখদুম মাজারে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন বিএনপির ঘোষিত ৩১ দফা ও দলের চেয়ারম্যানের ঘোষিত রাজশাহী নিয়ে ইশতেহার বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এ্যন্টি ফারাক্কায় পদ্মায় ড্যাম নির্মাণেও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থী ও তরুণ যুবাদের ভাষাগত দক্ষতা ও কর্মদক্ষ করে গড়ে তোলা হবে। এর সঙ্গে চিকিৎসা খাতের উন্নয়ন করবেন তারা।
তিনি বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসী, চাঁদাবাজদের কঠোর হাতে দমন করা হবে। যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা আমাদের ভাই, তাদের নিয়েই আমরা কাজ করবো। আমরা জনগণের জন্য কাজ করব।





বাস্তবায়ন জরুরি ভিত্তিতে করতে হবে