ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ-১ আসনে রাজনৈতিক সৌজন্যের নজির স্থাপন করেছেন ধানের শীষের বিজয়ী প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। ফল ঘোষণার পর তিনি জামায়াতের ইসলামী প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজির বাসায় মিষ্টি ও ফুল নিয়ে হাজির হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে দাঁড়িপাল্লার প্রার্থীর ব্যক্তিগত অফিসে বসে কুশল বিনিময়সহ তার পরিবারের খোঁজ-খবর নেন।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ মো. আব্দুল্লাহ জামায়াতের প্রার্থী কে এম ফখরুদ্দীন রাজির বাসায় ১ ঘণ্টা সময় কাটান। এসময় উভয়ে দীর্ঘক্ষণ সংসদীয় আসন নিয়ে ও ব্যক্তিগত খোঁজ খবর নেন। পাশাপাশি নিজের সংসদীয় আসনকে মডেল হিসবে গড়ে তুলতে কে এম ফখরুদ্দীনের সহযোগিতা ও দোয়া চান।

এদিকে নতুন রাজনৈতিক সংস্কৃতির এমন বার্তায় স্বাগত জানিয়েছে সচেতন নাগরিক মহল। তারা বিভাজন এবং পরাজয় ভুলে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top