শ্রীলঙ্কার স্কোয়াডে পাথিরানার বদলি মাদুশাঙ্কা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার। পায়ের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কাকে দলে টেনেছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া ম্যাচে নিজের চতুর্থ বল করার পরই নিজের বাম পায়ে আঘাত অনুভব করেন পাথিরানা। পরে ওভার অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে যান তিনি। সেই ম্যাচে আর মাঠে ফেরেননি পাথিরানা। পরে স্ক্যান করানো হলে পায়ের পেশিতে টান লাগার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পাথিরানার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর।

এবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পাথিরানার ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে আইসিসি। তার বদলি হিসেবে দিলশান মাদুশাঙ্কা স্কোয়াডে ঢুকে গেছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top