বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব শেষ করে আবারও পুরোনো ঠিকানায় ফিরেছেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ সৈয়দা রিজওয়ানা হাসান। 

বুধবার তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন। এ সময় সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

আজ বেলার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‌‘বেলা গভীর আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসানকে—তিনি তার আপন ঠিকানায় ফিরে এসেছেন। তার ফিরে আসায় আমরা আশাবাদী, সংগঠন আরও শক্তিশালী হবে এবং পরিবেশগত ন্যায়বিচারের লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নেবে।’

দেড় বছর আগে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেন রিজওয়ানা হাসান। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় একাধিক দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top