শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত হারেজ মিয়া (৩২) শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল। বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।