সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী একটি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় একটি অটোভ্যান যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে রায়গঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

2 thoughts on “সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত”

  1. সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top