সিরাজগঞ্জে মাছ বোঝাই নসিমন চাপায় শিশু নিহত, মাছ লুট

সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ বোঝাই নসিমন চাপায় তাবাসসুম নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আরও একজন শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সকালে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা নসিমনের মাছ লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, রৌহাদহ বাজারের পূর্বপাশে দুই শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় পেছন থেকে আসা মাছ বোঝাই নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মাহবুর কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি রাস্তার পাশে ক্ষেতে ফেলে দিয়ে স্থানীয়রা মাছগুলো লুট করে নিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top