শ্রীমঙ্গল-কমলগঞ্জের নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে। 

সোমবার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কে জেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, ধর্মীয় সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতির চর্চা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মুজিবুর রহমান চৌধুরী বলেন, তিনি শ্রীমঙ্গলের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, আমি কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসায় থাকতে চাই। এই এলাকার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী। সেই ঋণ শোধ করতে হলে আমাকে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top