শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ পাবনায়

৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা কে ধর্ষণ-হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি করে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। গতকাল উত্তর শালগাড়িয়া সরদারপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে নিহত শিশুর পরিবার ও গ্রামবাসীরা মন্তব্য দেয়। পরে মিছিল নিয়ে শহরের প্রধান রাস্তা আবদুল হামিদ রোড অবরোধ করে বিক্ষোভ করে তারা। এর আগে শনিবার রাতে উত্তর শালগাড়িয়া সরদারপাড়ার একটি বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার পর পুলিশ রমজান এবং সাব্বির নামে দুই যুবক গ্রেপ্তার করে।

1 thought on “শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে রাস্তা অবরোধ পাবনায়”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top