শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার এলাকায় একটি মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উদ্ধার করা অজগরটি রাতেই সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানায়, শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে জয়নাল আকন তার মাছের ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি সেচের সময় বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। 

পরে তিনি অজগর সাপটি উদ্ধারের জন্য সুন্দরবন বিভাগকে খরব দেন। 

খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপ উদ্ধার করে রাতেই শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় অবমুক্ত করে। ধারনা করা হচ্ছে সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top