লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ আইজিপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সর্বাধিক গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। তিনি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কর্মকর্তাদের তৎপরতা বাড়াতে নির্দেশনা দিয়েছেন।সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বাহারুল আলম উদ্দেশে আইজি পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি বাড়াতে হবে এবং টহলের পাশাপাশি চেকপোস্টে জোরদার তল্লাশি করতে হবে।এ ছাড়া, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি প্রচার করা গুরুত্বারোপ করেন।নভেম্বরে সার্বিক অপরাধ পরিস্থিতি, গ্রেপ্তারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা করা হয়েছে।সভায় সব মহানগরের পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

2 thoughts on “লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর নির্দেশ আইজিপির”

Leave a Reply to Md Rubel Mia Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top