রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা, কবিতা পাঠসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে ভাষার কবিতা পাঠ ও  একুশের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরবর্তীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের স্মৃতির প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্রহল, ছাত্রীহল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এরপর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনায় সভায় অংশ নেয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া। এসময় তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনার অভিঘাতই জাতিকে মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছে এবং এই চেতনার শক্তিই আজও সকল অন্যায়-অবিচার-আগ্রসনকে প্রতিহত করতে সদা সচেষ্ট রেখেছে। এই চেতনাকে সদা লালন করে আগামীর বাংলাদেশ নির্মাণে অগ্রগামী হতে হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top