মেহেরপুরে ৪০ বস্তা সার জব্দ, জরিমানা

মেহেরপুরে ৪০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব সার অবৈধভাবে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার শেষ বিকেলে সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। ভ্রাম্যমাণ আদালত এসময় পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে  ৪০ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নছিমন আটক করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা জানান, মেহেরপুর থেকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের আলিয়াদ সারের দোকানে এসব সার সরবরাহ করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মেসার্স মোয়াজ্জেম হোসেনের প্রোপাইটার মনিরা নাজমার প্রতিনিধি রাশেদুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সদর উপজেলা কৃষি অফিসার মো. ইমদাদুল হাসান উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top