মিরসরাইয়ে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের (ঢাকা-চট্টগ্রাম) ওপর চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মশা মারার বৈদ্যুতিক ব্যাট (মসকিউটো কিলার) বোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। বিপদ বুঝতে পেরে গাড়ির চালক ও সহকারী দ্রুত লাফ দিয়ে নিচে নামেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানটিতে প্রচুর পরিমাণে মশা মারার ব্যাট ছিল। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপর হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

1 thought on “মিরসরাইয়ে মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন”

  1. চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের (ঢাকা-চট্টগ্রাম) ওপর চলন্ত অবস্থায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top