রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান। তিনি জানান, এখন পর্যন্ত ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো তিনটি ইউনিট রওনা হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।





good
সব কিছু পুরে ছাই হলো
very nice news
রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে
আর কত আগুন লাগবে
প্রায় সময় আগুন লাগে কারন কি?
আগুন থেকে আরো সাবধান হতে হবে।
সচেতনতা বৃদ্ধি করা দরকার।
সাবধানতা দরকার
যার সম্পদ পুড়ে যায় সে বোঝে কত কস্টো।
আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও
আগুন থেকে আরো সাবধান হতে হবে।
কত আগুন লাগবে
এই দুর্ঘটনার শেষ কোথায়?
রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সাবধানতা অবলম্বন করতে হবে