মাদারীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোতা তস্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পূর্বে দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

1 thought on “মাদারীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top