শান্তিপূর্ণভাবে মাগুরা দুটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা ৩০মিনিটে মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান আবালপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট প্রদান করেন।
অন্যদিকে জামাতে ইসলামী প্রার্থী আব্দুল মতিন সকাল ৮ টায় ভোট দিয়েছেন দরিমাগুরা দাখিল মাদরাসা কেন্দ্রে।
মাগুরা-১ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। অন্যদিকে মাগুরা ২ আসনে ৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।




