বিষাক্ত’ প্রেমের গল্প, এই রাশমিকাকে আপনি চেনেন না

‘দ্য গার্লফ্রেন্ড’ চলচ্চিত্রে রাশমিকা মান্দানা। আইএমডিবি।

ঢাকা”

Published: 10 Jan 2026,”

কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছিল দুই সিনেমা। তবে ‘থামা’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’-এর রাশমিকা মান্দানার মধ্যে আসমান আর জমিন ফারাক।

বলিউড যেখানে তাঁর গ্ল্যামার পুঁজি করেছে, দক্ষিণি ইন্ডাস্ট্রি আস্থা রেখেছে অভিনয়ে। ‘থামা’র গানে যে আবেদনময়ী রাশমিকাকে দেখা যায়, কারণে-অকারণে ‘অ্যানিমেল’-এর মতো যাঁকে ‘শরীর সর্বস্ব’ বানানো হয়; দক্ষিণের ঘরের মেয়েকে নিয়ে দক্ষিণের নির্মাতারা সেখানে আস্থা রেখেছেন রাশমিকার সংবদেনশীলতায়। কে

বল রাশমিকার জন্য নয়, অনেক কারণেই ‘দ্য গার্লফ্রেন্ড’

ছবির প্রেক্ষাপটে খেলাপাগল এবং আত্মবিশ্বাসী ইঞ্জিনিয়ারিং ছাত্র বিক্রম (ধীক্ষিত শেঠি) এবং ইংরেজি সাহিত্যের এক লাজুক ছাত্রী ভূমার (রাশমিকা মান্দানা) প্রেম করে। তরুণ বয়সের ভালোবাসার উচ্ছ্বাস, একসঙ্গে সিনেমা দেখা, লাঞ্চ ভাগাভাগি – সব মুহূর্তের ভেতরেই লুকিয়ে থাকে কিছু কদর্য সত্য, যা হয়তো আমাদের অনেকের সম্পর্কেই আছে; নির্মাতা সেই লুকিয়ে রাখা অস্বস্তিকর সত্যকে তুলে এনেছেন নিজের মতো। তবে পরিচালক সেই সত্যগুলি জোর করে দর্শকের ওপর চাপিয়ে দেন না, বরং আমাদেরই সেগুলো কুড়িয়ে নিতে বলেন।

1 thought on “বিষাক্ত’ প্রেমের গল্প, এই রাশমিকাকে আপনি চেনেন না”

  1. কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছিল দুই সিনেমা। তবে ‘থামা’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’-এর রাশমিকা মান্দানার মধ্যে আসমান আর জমিন ফারাক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top