বিশ্বনাথে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা বীর শহীদদের স্মরণ করবো এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় অনুষ্ঠান। প্রতি বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি। যাদের রক্তের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভাষা পেয়েছি, তাদের স্মরণে প্রতি বছর রাত ১২টা ০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় নবনির্বাচিত এমপির পর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টুঙ্গিপাড়া থানা, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কলেজের শিক্ষকবৃন্দ।

পরে সকাল ৮টায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে প্রভাতফেরি বের করেন শিক্ষার্থীরা। সাদা-কালো পোশাকে, খালি পায়ে ও হাতে ফুল নিয়ে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে কলেজ এলাকা মুখরিত করে তোলে। এছাড়া বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top