বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়কে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বাগেরহাটের দিকে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী পরিবহনের একটি বাস ফকিরহাট বিশ্বরোড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত। দুর্ঘটনার পর প্রায় ৪৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে বাস দুটি র‌্যাকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রূপসী বাসের ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top