বাংলাদেশে ভোট বয়কটের ডাক দিলেন হাসিনা! নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থকেরা, দেশে ফেরা নিয়ে কী বললেন

হাসিনা বলেছেন, তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে সমর্থন করতে বলবেন না। তবে বঙ্গবন্ধু-কন্যার আশা, আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের বয়কট করতে বলেছেন দলের নেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্স-এর একটি সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা নিয়ে চর্চা করেছেন। হাসিনা জানিয়েছেন, যদি আওয়ামী লীগের সমর্থকরা সাধারণ নির্বাচনে ভোট দেন না, তবে লক্ষ লক্ষ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আওয়ামী লীগকে স্বীকৃতি না-দেওয়া হলে তিনি বাংলাদেশে ফিরবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এওজা জানান, যে দলের নেতৃত্বে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার আওয়ামী লীগকে স্বীকৃতি দিলেন না তিনি বাংলাদেশে ফিরবেন না। হাসিনা এখন ভারতে থাকার পরিকল্পনা করছেন।

বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, “বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত। লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন।

এখন যা পরিস্থিতি, তাতে তাঁরা ভোট দেবেন না। আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাড়তে পারেন না।” হাসিনা জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের সমর্থকদের অন্য দলকে সমর্থন করতে বলবেন না। তবে আওয়ামী লীগ নেত্রীর আশা, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য যে, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা।বাংলাদেশে গত বছর অগস্টে হাসিনার সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছিল সে দেশের অন্দরে। আওয়ামী লীগের ছাত্রশাখা বাংলাদেশ ছাত্র লীগকে আগেই নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে, এই যুক্তি দেখিয়ে হাসিনার দলকে নিষিদ্ধ করে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মে মাসেই অবশ্য আওয়ামী লীগের স্বীকৃতি বাতিল করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন।

3 thoughts on “বাংলাদেশে ভোট বয়কটের ডাক দিলেন হাসিনা! নির্বাচনে নেই আওয়ামী লীগ সমর্থকেরা, দেশে ফেরা নিয়ে কী বললেন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top