প্রার্থীরা প্রশ্ন তোলেননি, এটাই প্রশাসনের বড় প্রাপ্তি: সিরাজগঞ্জের জেলা প্রশাসক

সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। নির্বাচনে সংবাদকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রার্থী প্রশ্ন তোলেননি, যা প্রশাসনের জন্য বড় প্রাপ্তি। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মাদ আলীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top