পুরো পোশাকে সেফটিপিনের ব্যবহার চোখে পড়েপোশাক: জাবীন ইকবাল, সাজ: অরা বিউটি লাউঞ্জ, স্থান: স্কাই লাউঞ্জ।

ফারিণ বলেন, ‘দৃশ্য, সেট আর পোশাক—এই সবকিছুকে একসঙ্গে মিলিয়ে একটি নিজস্ব সৌন্দর্য তৈরি করাই ছিল আমার ইচ্ছা। সেই ভাবনা থেকেই পোশাক ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে প্রতিটি সাজে আমার ব্যক্তিগত অনুভূতি, রুচি আর ভাবনা স্পষ্টভাবে ফুটে ওঠে।’

একইভাবে নকশার ফটোশুটেও লুকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। বলতে চাইছিলাম, ‘কোথাও একটু “বহো” ধাঁচ, কোথাও সাইবার-পাঙ্ক, আবার কোথাও স্বর্গীয় বা অতিপ্রাকৃত ধাঁচ প্রকাশ করতে। আমরা কোনো নির্দিষ্ট ডিজাইনারের কাজ অনুসরণ করিনি, তবে কিছু টেক্সচার, মোটিফ আর ব্যতিক্রমী নকশার খুঁটিনাটি থেকে অনুপ্রাণিত হয়েছি। যেমন সোনালি রঙের পোশাকটির কথা ধরুন। ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের পরা ধাতব’।

তাসনিয়া ফারিণের পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন ডিজাইনার জাবীন ইকবাল। তখন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের অংশগ্রহণকারীদের স্টাইলিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। কাজটি চ্যালেঞ্জিং হলেও পিছপা হননি।এক মাসের মধ্যেই সব কটি পোশাকের পরিকল্পনা, নকশা আর বানানোর কাজ শেষ করেন। বললেন, ‘যদিও প্রথম দিন ফারিণের কয়েকটা ভাবনা আমার মাথার ওপর দিয়ে গিয়েছিল; কারণ, কিছু জায়গা বেশ জটিল ছিল। কাজ করতে করতে পরিষ্কার হয়ে গেছে।’ পোশাকগুলোর কাট সঠিকভাবে তুলে ধরতে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করেছেন। ছিল জর্জেট, ক্রেপ আর ক্রুশ কাঁটার কাজ করা কাপড়

1 thought on “পুরো পোশাকে সেফটিপিনের ব্যবহার চোখে পড়েপোশাক: জাবীন ইকবাল, সাজ: অরা বিউটি লাউঞ্জ, স্থান: স্কাই লাউঞ্জ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top