পরাজিতের বাসায় গেলেন বিজয়ী প্রার্থী, করালেন মিষ্টিমুখ

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)আসনে নির্বাচনের পর সৌজন্যমূলক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

নির্বাচনে জয়লাভের পর তিনি পরাজিত জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে মিষ্টিমুখ করান। 

শুক্রবার রাতে বোচাগঞ্জের বুনিয়াদপুরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

এসময় পরাজিত জামায়াত প্রার্থী নবনির্বাচিত বিএনপির প্রার্থী পিনাক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। নির্বাচনের পর পারস্পরিক সন্মান, সৌহার্দ্য ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তারা। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ইতিবাচক রাজনৈতিক চর্চাকে শক্তিশালী করে এবং সাধারণ মানুষের মধ্যে ভাল বার্তা দেয়। 

উল্লেখ্য, নির্বাচনে ফল প্রকাশের পরপরই আফজালুল আনাম তার ফেসবুক পেইজে বিজয়ী প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। এ আসনে ৮ জন প্রার্থী ছিলেন, তাদের ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top