পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে খুন! গাইবান্ধার কুপতলায় স্ত্রীর হাতে স্বামী হত্যা…কুপতলা ১নং ওয়ার্ড প্রতিনিধিঃ পরকীয়া প্রেমের জেরে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় নিজ স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। নিহতের নাম ইকবাল (৩৫)। তার স্ত্রী মোছাঃ হ্যাপি আক্তার প্রেমিকের সহায়তায় তাকে হত্যা করেছে বলে জানা গেছে।
তবে এই হত্যাকাণ্ডের বিষয়টি তাদের সাত বছর বয়সী মেয়ের কথায় ফাঁস হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত হ্যাপি আক্তারকে পুলিশে সোপর্দ করেছে নিহতের পরিবার।
তবে তার প্রেমিক রুবেল এখনো ধরাছোঁয়ার বাইরে।পারিবারিক সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্কুলের বাজারের মৃত আনিছুর রহমান এর ছেলে ইকবালের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকার হায়দার আলীর মেয়ে মোছাঃ হ্যাপি আক্তার এর ২০১৫ সালে বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই নারায়ণগঞ্জ কাচপুর এলাকায় তামান্না গার্মেন্টস-এ চাকরি করতেন। তাদের ঘরে লিমা নামের সাত … বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।কাচপুরে থাকার সময় তাদের বাসার সামনের টেইলার্সে কর্মরত রংপুরের জনৈক রুবেল নামের এক যুবকের সঙ্গে হ্যাপি আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন।
গত ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাতে ইকবাল তার স্ত্রীকে প্রেমিক রুবেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।এই ঘটনার জেরেই হ্যাপি ও রুবেল দুজনে মিলে ইকবালকে শ্বাসরোধ ও শারিরিক আঘাত করে হত্যা করেন বলে জানা যায়। হত্যার পরদিন, ২১ অক্টোবর, হ্যাপি তার স্বামীর লাশ নিয়ে গাইবান্ধার নিজ গ্রামের বাড়িতে আসেন।
এ সময় তাদের মেয়ে লিমা (৭) পারিবারিক সদস্যদের কাছে ঘটনাটি ফাঁস করে দেয়। মেয়ের কথায় সন্দেহ হওয়ায় বাড়ির লোকজন লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। এরপরই পরিবার হ্যাপি আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে অভিযুক্ত হ্যাপি আক্তারকে হেফাজতে নেয়। নিহতের পরিবার এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে ইকবালের হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে অভিযুক্ত হ্যাপি আক্তারের প্রেমিক রুবেল এখনো পলাতক রয়েছে।পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।#কুপতলা #আমাদেরকুপতলা #স্ত্রীরহাতেস্বামীখুন





সরব নাসা মেয়ে
সমাজ নষ্ট
hai re duniya