নির্বাচনে নারায়ণগঞ্জে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জে সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-১১। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে এবং থাকবে বলে জানিয়েছে র‌্যাব। 

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান, র‌্যাব-১১ পুলিশ সুপার মো. আব্দুর রশিদ। 
তিনি বলেন, আমরা র‌্যাব ফোর্সের নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশেই সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে এবং থাকবে। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুইদিন আমরা মাঠে থাকব এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবো। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে কোনো শঙ্কা মনে করছি না। সবগুলো কেন্দ্রেই আমাদের সতর্ক অবস্থান রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। নারায়ণগঞ্জে প্রতিটি আসনে ১ প্লাটুন এবং অফিসার্স মোতায়েন থাকবে। আমাদের সকল রকমের প্রস্তুতি আছে। অপরাধীদের কোনো রকমের ছাড় দেয়া হবে না। 

1 thought on “নির্বাচনে নারায়ণগঞ্জে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top