‘দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে’

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শ্রমিকদের পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে।

গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ ও শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী, বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লবসহ আরশ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top