গোবিন্দগঞ্জে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি মোরশেদ খান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তার রাব্বি মোরশেদ খান রাজধানী ঢাকার মিরপুর এলাকার আব্দুল জলিল খানের ছেলে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কার তল্লশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই প্রাইভেট কার জব্দ ও চালক রাব্বি মোরশেদ খানকে আটক করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে। সেইসঙ্গে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top