গোপালগঞ্জের মুকসুদপুরে দেশি-প্রবাসীদের সেবামূলক সংগঠন চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে অসহায় ও হরদরিদ্রদের মাঝে এই সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহায়তার জন্য দেশি-প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় চরপ্রসন্নদী সমাজকল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। সারাবছর বিভিন্ন পরিস্থিতিতে সংকটকালীন সময়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এসব কর্মসূচীর অংশ হিসেবে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে মানবিক কল্যাণে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




