গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের কোপে জজকোর্টের মুহুরির মৃত্যু

গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে জজকোর্টের মুহুরি সুজন চন্দ্র (৩৫) নিহত হয়েছেন। তিনি খামার বল্লামঝাড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন চন্দ্রের ছেলে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অনুমান সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লামঝাড় ইউনিয়নের খামার বল্লামঝাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা সদর থানার এসআই ফজলু পরিবার ও স্থানীয়দের বারাতে মোবাইল ফোনে জানান,  নিজ বাড়িতে জজকোর্টের আইনজীবীর সহকারী সুজন চন্দ্রকে দুর্বৃত্তরা মাথায় কুড়াল দিয়ে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত সুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, কুড়ালটি দিয়েই তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পারিপার্শ্বিকতা, পুলিশি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

1 thought on “গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের কোপে জজকোর্টের মুহুরির মৃত্যু”

Leave a Reply to Motaleb Sarker Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top