খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছবি: বাসস/রয়টার্স

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।গতকাল শনিবার রাত ১১টা ৩৬ মিনিটে চিঠিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়। শাহবাজ শরিফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা। তারিখ ২৮ নভেম্বর

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে।

1 thought on “খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top