খাগড়াছড়িতে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  দিপক কুমার শীল।

এসময় দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়ের মূল্য তালিকা দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের জরিমানা করেন তিনি।

এছাড়াও রমজানে মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, মাছ, মাংস ও সবজি বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের বাজার মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top