কুমিল্লায় র‌্যাবের অভিযানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার

কুমিল্লায় ভারত সীমান্তবরার্তী একলাকায় একটি পুকুর  থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে র‍্যাব। মঙ্গলবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুর শ্যালো মেশিন দিয়ে র‍্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মেজর সাদমান।

মেজর সাদমান বলেন, আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা হচ্ছে এখানে আরও অস্ত্র রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top